নামাজের প্রকারসমূহ

 

নামাজের প্রকারসমূহ



মুসলমানদেরকে ফরজ ওয়াজিব নফল এই তিন ধরনের নামাজ আদায় করতে বলা হয়েছে। এদের মধ্যে

.ফরজ নামাজসমূহ পাঁচ ওয়াক্তের ফরজগুলি জুমার নামাজের দুই রাকাত জানাযার নামাজ। এর মধ্যে জানাযার নামাজ হলো ফরজে কিফায়া

২. ওয়াজিব নামাজসমূহ বিতির নামাজ ঈদের নামাজ মানতের নামাজ এবং যে কোন নফল নামাজ আরম্ভের পর পূর্ন না করে ভঙ্গ করলে পুনরায় তা আদায় করা। বিতির নামাজ ক্বাযা হলে তা আদায় করাও ওয়াজিব।

৩. নফল নামাজসমূহ পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নতসমূহ তারাবীর নামাজ এবং সওয়াব অর্জনের নিয়তে পঠিত তাহাজ্জুদ,তাহিয়্যাতুল মাসজিদ,ইশরাক্,দুহা, আওয়াবিন ইসতিখারা,সালাতুত তাসবীহ্ ইত্যাদি নফল নামাজ। অর্থাৎ এগুলো আদায় করার ব্যাপারে আদেশ নেই তবে ফরজ ওয়াজিব নামাজ আদায়ের পরে এই নামাজগুলি আদায় করলে অধিক সওয়াব অর্জন করা সম্ভব।

পাঁচ ওয়াক্ত নামাজ

নামাজ হলো মহান আল্লাহ তায়ালার একটি আদেশ। পবিত্র কুরআনের শতাধিক স্থানে মহান আল্লাহনামাজ আদায় করবলে আদেশ জারি করেছেন।পবিত্র কুরআনে হাদিস শরীফে প্রাপ্তবয়স্ক বালিগ) এবং বোধ শক্তিসম্পন্ন আকিল) প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আদেশ করা হয়েছে।

সূরা রূম্ এর সতের আঠার নম্বর আয়াতে বলা হচ্ছে যেমাগরিবের সময় ভোরে এবং এশার সময়ে দূপুরে আল্লাহর পবিত্রতা ঘোষনা(তাসবীহ)কর আর আসমান জমিনের সমস্ত প্রশংসা শুধুমাত্র তারই প্রাপ্য সূরা বাকারার দুইশত উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যেনামাজসমূহ হেফাজত কর বিশেষ করে আছরের নামাজঅর্থাৎ নামাজসমূহ নিয়মিতভাবে আদায় কর।পবিত্র আয়াতসমূহে তাসবীহ হামদ শব্দদ্বয়ের দ্বারা নামাজকে বুঝানো হয়েছে ব্যাপারে তাফসীরগ্রন্থগুলোতে বর্ণনা রয়েছে। সূরা হুদ্ এর একশত চৌদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে যে,“ দিনের দুই প্রান্তে যোহর আছরের ওয়াক্তে)এবং রাতের নিকটবর্তী তিন সময়ে (মাগরিব, এশা ফজরের ওয়াক্তে) নামাজ কায়েম কর। নিশ্চয়ই (এই পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব (সগীরা)গুনাহসমূহকে মুছে দেয়। এর মাঝে চিন্তাশীলদের জন্য নসীহত রয়েছে।

প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ)বলেছেন যে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাকে ফরজ করেছেন। যে ব্যাক্তি সুন্দরভাবে ওজু করে এই পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত পড়বে এবং রুকু সেজদা পরিপূর্নরূপে আদায় করবে, আল্লাহ তায়ালা তার গুনাহসমূহ ক্ষমা করবেন।

দৈনিক পাঁচ ওয়াক্তে চল্লিশ রাকআত নামাজ রয়েছে। এগুলোর মাঝে সতের রাকআত ফরজ,তিন রাকআত ওয়াজিব এবং বাকী বিশ রাকআত সুন্নত নামাজ। এগুলো হলো,

. ফজর নামাজ চার রাকআত। প্রথমে দুই রাকআত সুন্নত এবং পরবর্তী দুই রাকআত ফরজ নামাজ। ফজর ওয়াক্তের সুন্নত খুবই গুরুত্বপূর্ন। কারো কারো মতে ইহা ওয়াজিব।

. যোহর নামাজ বারোরাকআত। প্রথমে চার রাকআত সুন্নত,অতঃপর চার রাকআত ফরজ ফরজের পর দুই রাকআত সুন্নত আদায় করতে হয়। এরপর দুই রাকআত নফল '#

.আছরের নামাজ আট রাকআত। প্রথমে চার রাকআত সুন্নত এবং পরে চার রাকআত ফরজ নামাজ।

. মাগরিবের নামাজ সাত রাকআত। প্রথমে তিন রাকআত ফরজ এবং পরে দুই রাকআত সুন্নত। এরপর দুই রাকআত নফল '#

.এশার নামাজ পনেরোরাকআত। প্রথমে চার রাকআত সুন্নত,তারপর চার রাকআত ফরজ দুই রাকআত সুন্নত দুই রাকআত নফল এবং সবশেষে তিন রাকআত বেতেরের নামাজ আদায় করতে হয়

আছর এশার ওয়াক্তে ফরজ নামাজের পূর্বে যে সুন্নত আদায় করা হয় তা মুয়াক্কাদা নয়। তাই এই নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকআতের বৈঠকে আত্তাহিয়্যাতুর পরেআল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিকএই দূরুদ পাঠ করতে হয় অতঃপর দাঁড়িয়ে তৃতীয় রাকআতের শুরুতে বিসমিল্লাহ এর পূর্বে সুবহানাকা পাঠ করতে হয়। কিন্তু যোহরের ওয়াক্তের প্রথম চার রাকআত নামাজ সুন্নতই মুয়াক্কাদা,অর্থাৎ আদায়ের জন্য দৃঢ় আদেশ রয়েছে এবং প্রচুর সওয়াব আছে। এই নামাজের প্রথম বৈঠকে ফরজ নামাজের মত শুধুমাত্র আত্তাহিয়্যাতু পরে তৃতীয় রাকআতের জন্য দাঁড়াতে হয় অতঃপর সরাসরি বিস্মিল্লাহ সূরা ফাতিহা পাঠ করতে হয়।

যোহর এশার ফরজের পর চার রাকআত এবং মাগরিবের ফরজের পর ছয় রাকআত অতিরিক্ত নামাজ আদায় করা মুস্তাহাব। এরজন্য প্রচুর সওয়াব রয়েছে। কেউ চাইলে সবগুলো রাকআত এক সালামের দ্বারা আদায় করতে পারে অথবা প্রত্যেক দুই রাকআত পরপর সালাম ফিরিয়েও আদায় করতে পারে। দুই অবস্থাতেই প্রথম দুই রাকআত ওয়াক্তের শেষ সুন্নত হিসেবে পরিগণিত হবে। কেউ চাইলে এই মুস্তাহাব নামাজগুলি আলাদাভাবেও আদায় করতে পারে।

নামাজ শুরুর সাথে সাথে প্রথম রাকআত শুরু হয় পরবর্তী রাকআতগুলি পায়ে দাড়ানোর দ্বারা শুরু হয় পরের রাকআতের জন্য পুনরায় পায়ে দাঁড়ানো পর্যন্ত চলতে থাকে। শেষ রাকআতের সমাপ্তি সালাম ফিরানোর মাধ্যমে হয়। প্রত্যেক জোড় রাকআতে দ্বিতীয় সেজদার পরে বসতে হয়।

প্রত্যেক নামাজের মাঝে ফরজ ওয়াজিব, সুন্নত,মুফছিদ্ নামাজ ভঙ্গকারী) এবং মাকরূহ সমূহ রয়েছে। এগুলো হানাফী মাজহাব অনুসারে পরবর্তীতে অবহিত করা হবে।

Bengali Darpan

We are the Teacher Group. We help students to build their career and future life . We teach subjects with insper for building a future career .We are a team Group Teacher .our team is strong to guide Bengali Hon. With all Pass & Compulsory paper & Library Science with Dissertation paper BLIS & MLIS .WBSSC, UGC NET & SET, KVS ,WBPSC

Post a Comment

Previous Post Next Post

Copyright (c) 2024 Ramadan Delights India All Rights Reserved